পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে । কোম্পানিগুলো সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আফতাব অটোমোবাইলস লিমিটেডের বোর্ড সভা ২৪ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
নাভানা সিএনজি লিমিটেডের বোর্ড সভা ২৪ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা ২৪ অক্টোবর, দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের বোর্ড সভা ২৪ অক্টোবর, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১২:৪৩/২৪/১০/২০২০