দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগামী সোমবার (২৬ অক্টোবর) বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, আগামী সোমবার (২৬ অক্টোবর) হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি পালন করা হবে। সেই সরকারি ছুটির কারণে দেশের উভয় পুঁজিবাজারও বন্ধ থাকবে। পরের দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে আবারও পুঁজিবাজারে লেনদেন চালু হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:১৮/২৫/১০/২০২০