আবহাওয়া অনুকূলে থাকলে আজ রোববার বসবে স্বপ্নের পদ্মা সেতুর ৩৪তম স্প্যান (সুপার স্ট্রাকচার)।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর পিলারের ওপর (স্প্যান ২-সি) স্প্যান বসাবেন প্রকৌশলীরা।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত কন্সট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি নিয়ে সেতুর উদ্দেশে রওনা দেয় পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই।
সানবিডি/নাজমুল/১০:৫৭/২৫.১০.২০২০