সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ৫২ দশমিক ১০ শতাংশ বা ১৮৬ শতাংশ কোম্পানির শেয়ার দর শেয়ার ও ইউনিট দর কমেছে। বেড়েছে ৩১ দশমিক ১০ শতাংশ বা ১১১টি কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ১৬ দশমিক ৮০ শতাংশ বা ৬০ কোম্পানির শেয়ার।
বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, দিন শেষে ডিএসই এক্স সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৮২ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ৮৮৫ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯ কোটি ৩ লাখ ৩৪ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৪৩ কোটি ৬ লাখ ৮৫ হাজার টাকা।
অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩৯২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪ লাখ ৬২ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন