প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সচিব) মো. হাসিবুল আলমকে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. আকরাম-আল-হোসেন আগামী ৩১ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
অপরদিকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নির্বাহী পরিচালক (সচিব) হয়েছেন অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহা। দুলাল কৃষ্ণকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি আদেশ জারি করা হয়েছে।