বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার বাবল চু্ক্তির অধীনে ভারতের দিল্লি ও কলকাতায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি নতুন রুট হিসেবে চেন্নাইয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী এ এয়ারলাইন্স।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ।
পাঠানো এই বিজ্ঞপ্তিতে তিনি জানান, চলতি মাসের ২৯ তারিখ থেকে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে, ১ নভেম্বর ঢাকা-কলকাতা-ঢাকা এবং ১৫ নভেম্বর ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু হবে। যাত্রীরা বিমান সেলস সেন্টার, মোবাইল অ্যাপ, ওয়েব সাইট এবং ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। করোনা সংক্রান্ত শর্ত/নির্দেশনা এবং ফ্লাইট শিডিউল বিমানের ওয়েবসাইটে এ পাওয়া যাবে।
সানবিডি/এনজে/৭:১৮/১০.২৫.২০২০