আরবের বিভিন্ন দেশের প্রতি ফরাসি পণ্য বর্জন বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স। রবিবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
এই বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফরাসি পণ্য, বিশেষত খাদ্যপণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি মহানবী (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের বিষয়ে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। বয়কটের এসব আহ্বান ভিত্তিহীন। অবিলম্বে এসব বন্ধ হওয়া উচিত। একটি উগ্র সংখ্যালঘু গোষ্ঠী আমাদের দেশের বিরুদ্ধে যেসব হামলা চালিয়ে যাচ্ছে; তা বন্ধ হওয়া উচিত।
সানবিডি/এনজে/২:৩৯/১০.২৫.২০২০