ইরাকের সাবেক শাসক সাদ্দাম হুসেইনের ঘনিষ্ঠ সহযোগী ইজ্জত ইবরাহিম আল-দৌরি মারা গেছেন(ইন্না নিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। সাদ্দামের জীবিত ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।
ইরাকি বাথ পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে।
মিডল ইস্ট আই জানিয়েছে, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ইরাকি সোশ্যালিস্ট বাথ পার্টি আল-দৌরিকে ‘বাথ এবং ইরাকি জাতীয় প্রতিরোধের নাইট’ বলে আখ্যা দেয়।
তিনি সাদ্দাম হুসেইন এবং অন্যান্য প্রয়াত বাথপন্থীদের সঙ্গে মিলিত হয়েছেন। যদিও তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
সানবিডি/নাজমুল/১১:৩৯/২৭.১০.২০২০