ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সাময়িকী ‘কিশোর আলো’র সম্পাদক ও লেখক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তাপস কুমার পাল বলেন, আজ মামলার অভিযোগ গঠন আদেশের দিন ধার্য ছিল। কিন্তু বিচারিক আদেশ প্রস্তুত করতে না পারায় পুনরায় অভিযোগ গঠন শুনানির আদেশের দিন ঠিক করে দেন।
সানবিডি/নাজমুল/০১:৫৪/২৭.১০.২০২০