মানবতার মুক্তির অগ্রদূত মহানবী হযরত মোহাম্মাদ (সা.) এর বিতর্কিত কার্টুন প্রদর্শন এবং ইসলাম র্ধমের সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার অভিযোগের ঘটনায় ফ্রান্সের নিন্দা জানিয়েছে সৌদি আরব। তবে বিশ্বের অন্যান্য মুসলিম দেশ ফ্রান্সের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানালেও সৌদি আরব সে বিষয়ে কোনও মন্তব্য করেনি।
সম্প্রতি মহানবী (সা.) এর বিতর্কিত ছবি প্রদর্শনীর কারণে তুরস্ক, ইরানসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ফ্রান্সের নিন্দা ও সমালোচনা করছে। ইসলামবিরোধী অবস্থানের প্রতিবাদে বিশ্বজুড়ে মুসলিমরা ফ্রান্সের পণ্য-সামগ্রী বর্জনের ডাক দিয়েছে। প্যারিস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিতে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাবনা পাস হয়েছে।
সানবিডি/এনজে/৩:১৯/১০.২৭.২০২০