সপ্তাহের মাঝের দিন আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ৫৭ দশমিক ৬০ শতাংশ বো ২০৫টি কোম্পানির শেয়ার দরে কমেছে। বেড়েছে ২৩ দশমিক ৯০ শতাংশ বা ৮৫টি কোম্পানির। আর অপরিবর্তীত রয়েছে ১৮ দশমিক ৫০ শতাংশ বা ৬৬ কোম্পানির দাম।
বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, দিন শেষে ডিএসই এক্স সূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৭৫ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ১ হাজার কোটি ৯৩ লাখ ৫ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৮৫ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৪ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার টাকা।
অপরদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩৬৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৭২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১ কোটি ২৬ লাখ ৩২ হাজার টাকা।