পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্তিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭৬ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮১ পয়সা।
সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্তিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫৮ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৯ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/ঢাকা/ এসআই/২৫/১০/১২