পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি এএমসিএল (প্রাণ) লিমিটেড পরিচালনা পর্ষদের বোর্ড সভা স্থগিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এএমসিএল (প্রাণ) লিমিটেডের বোর্ড সভা ২৮ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করা হয়েছে। উক্ত সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার করার কথা ছিলো। তবে স্থগিতকৃত সভার নতুন তারিখ এবং সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:০০/২৭/১০/২০২০