পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৩৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ০.০৮ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।