সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ছয়জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৮৩৮ জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সানবিডি/নাজমুল/০৪:১২/২৭.১০.২০২০