পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানির লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক (এমডি) এম আব্দুল আওয়াল পদত্যাগ করেছেন। আজ কোম্পানির পর্ষদ সভায় তিনি চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র জমা দেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ৫৫ টাকা ৭১ পয়সা। এর পরও পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
নাম প্রকাশে অনচ্ছিক একজন পরিচালক সানবিডিকে বলেন, দিন দিন কোম্পানির লোকসানের পরিমাণ বাড়ছে। ফলে চাপ নিতে পারছেন না তিনি। চাপ নিতে না পারার কারণেই এম আব্দুল আওয়াল কোম্পানির ব্যবস্থপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন।
এ বিষয়ে কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন সানবিডিকে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। পরিচালনা পর্ষদ তা গ্রহণ করেছে।
উল্লেখ, সারকারি এই কোম্পানির দশম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১৬ সালের ৭ অক্টোবর তিনি কোম্পানির দায়িত্ব গ্রহণ করেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন