পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯ টাকা ২০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪০ পয়সা (ঋণাত্বক)।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
সানবিডি/ঢাকা/ এসআই/২৯/১০/১২