পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেডের পরিচালনা পর্ষদ গত (জুলাই-সেপ্টেম্বর’২০) সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ০৪ পয়সা। আগের বছর একই প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ১৮ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৬১ টাকা ৫৮ পয়সা (ঋণাত্বক)।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News- ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৫:৩৩/২৮/১০/২০