পশ্চিমারা আবারো মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড শুরু করতে চায় বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের ঘটনায় যখন মুসলিমবিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে, তখন এরদোগান এ মন্তব্য করলেন। খবর রয়টার্স, ডন ও ইন্ডিপেডেন্টের।
এ সময় স্থানীয় সময় বুধবার তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, মহানবী (সা.)-এর ওপর এ আক্রমণ আমাদেরই মর্যাদার প্রশ্ন। আঙ্কারা এটি মেনে নিতে পারে না।
তিনি আরও বলেন, আমি এ কারণে দুঃখিত ও ক্ষুব্ধ নই যে, ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো আমার বিদ্রূপাত্মক কার্টুন ছেপেছে; বরং তারা মহানবী (সা.)-কে অবামননা করে কার্টুন ছেপেছে, যাকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।
এরদোগান বলেন, পাশ্চাত্য আবারও বর্বর যুগের দিকে ফিরে যাচ্ছে। এরাই একসময় ঔপনিবেশিক শক্তি ছিল, যারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় হত্যাযজ্ঞ চালিয়েছে।
সানবিডি/এনজে/২:০৬/১০.২৯.২০২০