ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ২৩ হাজার ৯৫০ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১৫৫ কোটি ৩২ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৬৭৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০১ কোটি ৯৫ লাখ ৬১ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্সুরেন্সের ১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭০৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯২কোটি ৩৪ লাখ ৬৮ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮৮কোটি ৭৬ লাখ ২ হাজার টাকা , পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানির ৮৮ কোটি ৫৩ লাখ ৫১ হাজার টাকা, বেক্সিমকোর ৭৯ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকা, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৭৬ কোটি ৬০ লাখ ৩ হাজার টাকা, প্রভাতি ইন্স্যুরেন্সের ৭৬ কোটি ১০ লাখ ৮৯ হাজার টাকা, রূপালী ইন্স্যুরেন্সের ৭৩কোটি ৫২ লাখ ৫৮ হাজার টাকা ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬৭ কোটি ৪ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১২:০০/৩১/১০/২০২০