মক্কার মসজিদ আল হারামের মুল ফটকে গাড়ি নিয়ে ‘হামলা’ চালানো হয়েছে। ‘হামলাকারী’ মসজিদের ৮৯ নাম্বার গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা চালায়।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, শুক্রবার দিনের শেষভাগে মসজিদ আল হারামের গেটে এক ব্যক্তি গাড়ি নিয়ে দ্রুতগতিতে ধাক্কা দেন।
তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি। অভিযুক্ত গাড়িচালককে আটক করেছে সৌদির নিরাপত্তাবাহিনী।
করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর চলতি মাসেই আবারও জামায়াতে নামাজ আদায় শুরু হয়েছে।
সানবিডি/নাজমুল/০১:৩৪/৩১.১০.২০২০