চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মারণঘাতি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক সাত হাজার ৪৯০ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘন্টায় বিশ্বব্যাপী নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৩ হাজার ৬১৬ জন।
গত ১১ মাস ধরে তাণ্ডব চালানো এ মহামারীতে বর্তমানে সবচেয়ে বেশি নাস্তানাবুদ হচ্ছে- যুক্তরাষ্ট্র, ভারত এবং ব্রাজিল। তথ্য ওয়ার্ল্ডোমিটারসের।
বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২৭৪ জন এবং মারা গেছেন ১১ লাখ ৯৩ হাজার ২১৭ জন।
সানবিডি/এনজে/৩:২৮/১০.৩১.২০২০