প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ঘনিষ্ঠ দুই কর্মকর্তা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন জানান, দুই কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। তবে তাদের মধ্যে তেমন কোনো লক্ষণ নেই। চিসিৎসা চলছে।
তবে তারা ঠিক কবে আক্রান্ত হয়েছেন, সে ব্যাপারে কিছুই জানাননি ইব্রাহিম। এমনকি আক্রান্তদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
এর আগে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু নিজের স্ত্রী ও কন্যার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান। পরে এরদোয়েনের ঘনিষ্ঠ দুই কর্মকর্তার আক্রান্তের খবর পাওয়া গেল। ওই দুই কর্মকর্তা এরদোয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। গতকাল শনিবারও ভূমিকম্প বিধ্বস্ত এলাকা ইজমির পরিদর্শনে গিয়েছিলেন তারা।
সূত্র : আল-জাজিরা
সানবিডি/এনজে/২:২৯/১১.০১.২০২০