ইরান সীমান্ত এলাকায় আর্মেনিয়ার দখলে থাকা এলাকা মুক্ত করে পতাকা উড়িয়েছে আজারাবাইজানের সেনাবাহিনী।ওই অঞ্চলগুলোতে সামরিক ঘাঁটি স্থাপন করেছে বাকু।
এ ব্যাপারে রোববার তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, জাঙ্গালিয়ান ও জাবরাইল জেলার সোলতানলি, খালফলি, খুদাফ্রিন ও গুমলাগ এলাকা দখলমুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী।ওই এলাকাগুলোতে আজেরি সেনাবাহিনী সামরিক ঘাঁটি স্থাপন করে অবস্থান নিয়েছে।
এর আগে ২২ অক্টোবর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা করেছিলেন, আগবেন্দ সীমান্ত দখলমুক্ত করার পর আজারবাইজান ও ইরানের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্ত নিয়ন্ত্রণ রেখা দখলমুক্ত করার পর ইরান ও আজারবাইজানের উভয় সীমান্তের নাগরিকদের অভিনন্দন জানান আলিয়েভ।
সানবিডি/এনজে/৬:১৯/১১.০১.২০২০