পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশে প্রদানের ক্ষেত্রে প্রান্তিক আর্থিক হিসাব নিরীক্ষার বাধ্যবাধকতা শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারী ও কোম্পানির আবেদন পর্যালোচনা করে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (০১ নভেম্বর) বিএসইসির নিবীর্হ পরিচালক (চলতি দায়িত্ব) মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন করে ও সংশ্লিষ্ট প্রান্তিকের আর্থিক হিসাব বিবরণীতে যথাযথ ক্ষতি (যদি থাকে) অথবা অনারোপিত ব্যয় অথবা প্রভিশন সংরক্ষণ পূর্বক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিসমূহের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুঞ্জিভূত অর্জিত মুনাফা থাকলে তা হতে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা ও বিতরণ করতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রান্তিক আর্থিক হিসাব বিবরণী নিরীক্ষার বাধ্যবাধকতা নেই। ইহা অনিতিবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে পূর্বের জারিকৃত নোটিফিকেশনের সংযোজনপূর্বক (প্রযোজ্য ক্ষেত্রে) স্পষ্টিকরণ করে কমিশন পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৮:২৮/১/১১/২০২০