পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের ২ উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা পরিচালক সোহেলা হোসেন নিজ প্রতিষ্ঠানের মোট ২২ লাখ ২০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এ শেয়ার ক্রয় করেছেন। এর আগে তিনি ১১ অক্টোবর শেয়ার ক্রয়ের ঘোষণা দেন তিনি।
উদ্যোক্তা পরিচালক আব্দুস সালাম নিজ প্রতিষ্ঠানের মোট ২ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এ শেয়ার ক্রয় করেছেন। এর আগে তিনি ২৫ অক্টোবর শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৩:৪০/২/১১/২০২০