পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মেরিনা ইয়াসমিন চৌধুরী সাড়ে ৭ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালক মেরিনা ইয়াসমিন চৌধুরী নিজ প্রতিষ্ঠানের মোট ৭ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এ শেয়ার ক্রয় করেছেন। এর আগে ২০ অক্টোবর শেয়ার ক্রয়ের ঘোষণা দেন তিনি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৪:৩২/২/১১/২০২০