আর্মেনিয়ার দখলে থাকা বিতর্কিত নাগার্নো-কারাবাখ অঞ্চলের স্বঘোষিত প্রেসিডেন্ট আরায়িক হারুতুনিয়ান এক ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে আজারবাইজান।
এ বিষয়ে দেশটির বার্তা সংস্থা ‘হাকায়িক কাফকাজ’ জানিয়েছে, কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট হারুতুনিয়ানের সামরিক বহরে আজারবাইজান ড্রোন হামলা চালালে তিনি নিহত হন। তবে এ ঘটনা কবে ঘটেছে এবং বাকু এ ব্যাপারে কতখানি নিশ্চিত হয়েছে সে সম্পর্কে বার্তা সংস্থাটি কিছু জানায়নি।
এ ছাড়া, এ ব্যাপারে এখনো আর্মেনিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট আরায়িক হারুতুনিয়ান অবশ্য শনিবার বলেছিলেন, কারাবাখের শুশা এলাকাটি আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেলে তিনি নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করবেন!
২৭ সেপ্টেম্বর থেকে নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত। কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে।পার্সটুডে
সানবিডি/এনজে/৭:২৬/১১.০২.২০২০