খুলনার জেলার উপকূলীয় এলাকায় এলাকায় চলতি আমন মৌসুমে প্রথমবারের মতো মাঠে কৃষক পর্যায়ে পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি-ধান-৯০।
মাত্র তিন কাঠা জমিতে চাষ করা এই উচ্চফলনশীল আধুনিক জাতের সুগন্ধি ধানের বাম্পার ফলন হয়েছে। চিকন দানার এই সুগন্ধি ধানের হেক্টরপ্রতি উৎপাদন পাঁচ টন হওয়ায় এলাকায় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। একই সঙ্গে ১১৮ দিনে আমন ধান পাকতে দেখে অবাক হয়েছেন কৃষকরা।
বর্তমানে এই এলাকায় স্থানীয় বড়ান জাতের ধানের মাঠ এখনও সবুজ এবং কেবল পুষ্পায়ন হচ্ছে। এসব ধান কাটতে আরও প্রায় দুই মাস সময় লাগবে। কিন্তু একই সময় রোপণ করে মাত্র ১১৮ দিনেরও কম সময়ে আশানুরূপ ফলন পাওয়ায় ধানের এ জাতটি নিয়ে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।
সানবিডি/এনজে/৯:১৩/১১.০২.২০২০