ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান প্রতিবেদন দাখিল করতে পারেননি।
এজন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য নতুন করেন এ তারিখ ঠিক করেন।
সানাবিড/নাজমুল/০১.৩০/০৪.১১.২০২০