চলমান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার আগেই নিজেকে জয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প।
নিউইয়র্কের স্থানীয় সময় রাত সোয়া দুইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমরা জয়ের পথে এগিয়ে আছি। ভেটের ফলে কোনো গরমিল করার চেষ্টা করলে সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হবো। পেনসিলভানিয়ায় জয়লাভ করেছি। প্রয়োজনে ভোট গণনা বন্ধ করার জন্য আমরা আদালতে যাব।’
এ সময় তিনি আরো বলেন, ‘যত চেষ্টাই করুন আমাদের এ বিজয় কেউ-ই ঠেকাতে পারবে না। আমরা নির্বাচনে জিতে গেছি। ওরা আমাকে ধরতেই পারবে না। আমাকে হারানো তাদের পক্ষে অসম্ভব। উইসকনসিনও আমরা জয় করতে যাচ্ছি।’
সানবিডি/এনজে/২:৫৯/১১.০৪.২০২০