মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। আজ বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এসময় তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস গত দু’দিন যাবত অসুস্থ ছিলেন। গতকাল (মঙ্গলবার) কোভিড-১৯ পরীক্ষার পর আজ (বুধবার) পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে তারা চিকিৎসা নিচ্ছেন।
সানবিডি/এনজে/৭:৫১/১১.০৪.২০২০