আগামী বছর প্রক্রিয়াকরণের জন্য আবুধাবি ও সৌদি আরব থেকে ৫ হাজার ২০৪ কোটি টাকায় ১৩ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার।
আজ বুধবার(৪ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় (ভার্চুয়াল) তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে অর্থমন্ত্রী এই অনুমোদনের কথা জানান।
সানবিডি/এনজে/৯:১৮/১১.০৪.২০২০