পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এমআই সিমেন্ট লিমিটেড পরিচালনা পর্ষদের বোর্ড সভা স্থগিত করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এমআই সিমেন্ট লিমিটেডের বোর্ড সভা ৮ নভম্বের, বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করা হয়েছে। উক্ত সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। স্থগিতকৃত সভার নতুন তারিখ এবং সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৩:৪২/৫/১১/২০২০