আর্মেনিয়ার দখলে থাকা কারাবাখের দ্বিতীয় শহর শুশা দখলমুক্ত করেছে আজারবাইজান।আজ রোববার দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ ঘোষণা দেন।
জাতির উদ্দেশ্যে দেো ভাষণে ইলহাম বলেন, ২৮ বছর পর শুশায় আজার ডাক শোনা যাবে।
আপার কারাবাখ অঞ্চলের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শহর শুশা। আজেরি প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্বকে প্রমাণ করব কারাবাখ ঐতিহ্যগতভাবে আজারবাইজানের অঞ্চল।
রাজধানী বাকুতে শহীদদের উদ্দেশে এক ভাষণে তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে জয়ের দিকে এগিয়ে চলছি। যদি আর্মেনিয়ার নেতারা আমাদের দাবির সাড়া না দেয়, আমরা এর শেষ পর্যন্ত যাব।
বিগত ১৯৯২ সালের ৮মে শুশা আর্মেনিয়ার বাহিনী দখল করে।
সানবিডি/এনজে/৫:৪৮/১১.০৮.২০২০