পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ইস্টার্ন ক্যাবলস লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হয়নি।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ১১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:৪৩/৯/১১/২০২০