মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার টুইটারে ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্তের সিদ্ধান্ত জানান। খবর বিবিসির।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আর মাত্র দুই মাস ১০ দিন, এর মধ্যেই মন্ত্রী বদলালেন তিনি।
এতদিন দায়িত্ব পালনের জন্য এসপারকে ধন্যবাদ জানিয়ে তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্রিস্টোফার সি মিলারকে মনোনীত করেছেন।
মিলার ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক ছিলেন।
সানবিডি/এনজে/১০:৩০/১১.১০.২০২০