নিজের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে পেশাগত পরীক্ষায় অংশগ্রহণের জন্য মেডিকেল শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের গাইড লাইন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে আসন্ন ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহ হতে নিয়মিত ও অনিয়মিত ব্যাচের সকল প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার নির্দিষ্ট সময়ের এক মাস পূর্বে শুধুমাত্র পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে হোস্টেলে অবস্থান করতে পারবেন, অন্য কোনো শিক্ষার্থী হলে অবস্থান করতে পারবেন না।
সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সানবিডি/এনজে/১১:১৭/১১.১০.২০২০