মহামারি করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনি এখন হোম আইসোলেশনে আছেন।
এ তথ্য জানিয়েছেন সিনিয়র সচিবের একান্ত সচিব (পিএস) এস এম সাদিক তানভীর।
এ বিষয়ে তিনি বলেন, ‘স্যার সম্প্রতি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে তার কোনো জটিলতা নেই। হাসপাতালেও যেতে হয়নি। সচিব স্যার এখন বাসায় আইসোলেশনে আছেন।’
সানবিডি/এনজে/১:৪২/১১.১০.২০২০