মিয়ানমারের চলমান সাধারণ নির্বাচনে অং সান সু চির দল এনএলডি রাখাইন রাজ্যের বেশিরভাগ আসন হেরেছে।
জাতিগত সংখ্যালঘু রাখাইনদের দল আরাকান ন্যাশনাল পার্টি (এএনপি) ও আঞ্চলিক দলগুলোর কাছে এনএলডি এখানে পরাজিত হয়েছে। রাখাইনে অর্ধেকের বেশি আসনে ভোটগ্রহণ বাতিল হওয়ায় ২৮ আসনে ভোট হয়। খবর মিয়ানমার টাইমসের।
ওই আসনগুলোর বেশিরভাগে জয় পেয়েছে এএনপি ও স্থানীয় আঞ্চলিক দলগুলো। দেশটির তৃতীয় বৃহত্তম দল এএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দাও আই নু সেইন বলেন, এএনপির সদস্যরা কেন্দ্রীয় পার্লামেন্টের আটটি আসনে আর রাজ্য পার্লামেন্টের ছয়টি আসনে জয়লাভ করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে ভোট বাতিল না হলে আরও বেশি আসন পেত তার দল।
মিয়ানমারে অর্ধশত বছরের বেশি সময় ধরে সেনাবাহিনী ও সেনাসমর্থিত সরকারের অবসান ঘটিয়ে ২০১৫ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় এনএলডি।
সানবিডি/এনজে/২:৫৬/১১.১০.২০২০