রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে পিটিয়ে এএসপি আনিসুল করিমের মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। এরই মধ্যে গাজীপুরে নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে আনিসুলের। তিন বছরের শিশু সাফরানকে নিয়ে শোকে স্তব্ধ আনিসুলের স্ত্রী শারমীন।
অকালে স্বামীকে হারিয়ে তার জীবনে যেন নেমে এসেছে অমানিশা।
এরআগে মাসসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য কর্মস্থল বরিশাল থেকে ঢাকায় নিয়ে আসেন স্বজনরা। ভর্তি করা হয় আদাবরের মাইন্ড এইড হাসপাতালে। কিন্তু মুহূর্তেই সব এলোমেলো হয়ে যায়। চিকিৎসা নিতে গিয়ে নিথর দেহে গাজীপুরে ফেরেন আনিসুল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুর শহরের রাজবাড়ী মাছে জানাজা শেষে আনিসুলের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান আইনশৃঙ্খলা বাহিনীসহ সাধারণ মানুষ। পরে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক বিচার দাবি করেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র ছিলেন আনিসুল করিম। ৩১তম বিসিএস ক্যাডারে পুলিশ বাহিনীতে যোগ দেন।
সানবিডি/নাজমুল/০৪:০২/১০.১১.২০২০