এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর ৭৭তম শাখা সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে এন এস টাওয়ার (দ্বিতীয় তলা) ১১৯ রথখোলা, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।
মঙ্গলবার, ১০ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডার মোহাম্মদ আলী চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শাখার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান এ্যাডভোকেট।
বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার চেয়ারম্যান মো. পারভেজ মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন। এসময় শাখা চত্বরে ‘স্বাধীনতা কর্নার’ নামের একটি লাইব্রেরী উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, এখনও ব্যাংকিং সেবা থেকে যারা বঞ্চিত, প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা তাদের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানের সভাপতি এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। তিনি আরও বলেন, করোনা দুর্যোগের এই সময়ে শুধু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নয়, দেশের কৃষকদের পাশেও দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক।
সানবিডি/নাজমুল/০৬:৪১/১০.১১.২০২০