মীরসরাই, সীতাকুণ্ড ও ফেনী অর্থনৈতিক অঞ্চল নিয়ে গঠিতবঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়নের জন্য পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে বৃহস্প্রতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় এক হোটেলে একটি কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নিজাম উদ্দীন হাজারীসম্মানিত অতিথি হিসেবেউপস্থিত ছিলেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলার জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব)জনাব পবন চৌধুরীকর্মশালায় সভাপতিত্ব করেন। কর্মশালায় বঙ্গবন্ধু শেখমুজিব শিল্প নগরের নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বেজার মহাব্যবস্থাপক (যুগ্ম সচিব) মোহাম্মদ হাসান আরিফ।
সানবিডি/নাজমুল/০৪:৩০/১২.১১.২০২০