আর্মেনিয়ার দখলে থাকা নাগোরনো-কারাবাখের শুশা শহর দখলমুক্ত করেছে আজারবাইজান।এই শহরে প্রায় তিন দশক পর আবারও শোনা গেল আজানের ধ্বনি । গত সপ্তাহে শান্তিচুক্তির মাধ্যমে আর্মেনিয়া সরকার অঞ্চলটির দখল মুসলিমপ্রধান দেশ আজারবাইজানের হাতে ফিরিয়ে দেয়ার পর বুধবার স্থানীয় একটি মসজিদে আজান দেন এক আজারি সেনা।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে শুশায় আজান দেয়ার একটি ভিডিও। জানা যায়, সেনাবাহিনীর পোশাক পরা ওই ব্যক্তি ঐতিহাসিক ইউখারি গভহার আগা মসজিদে আজান দিচ্ছিলেন।
এ বিষয়ে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ’র তথ্যমতে, ১৯৯২ সালের ৮ মে শুশা দখল করে আর্মেনীয় বাহিনী। ভৌগলিক অবস্থানের কারণে শহরটির গুরুত্ব অনেক।
গত সপ্তাহে সই হওয়া শান্তিচুক্তিতে শুশার নিয়ন্ত্রণ ফিরে পাওয়া আজারিদের জন্য অনেক বড় জয় বলে মনে করা হচ্ছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ গত ৮ নভেম্বর রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আর্মেনীয় বাহিনীর হাত থেকে নাগোরনো-কারাবাখের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ঘোষণা দেন।
সানবিডি/এনজে/৯:৩৬/১১.১৩.২০২০