মিসরের সাক্কারা নেক্রোপলিসের কবরস্থান থেকে প্রায় আড়াই হাজার বছর পুরনো ১০০টি কফিন উদ্ধার করেছে দেশটির পর্যটন ও প্রত্নতত্ত্ব বিভাগ। রাজধানী কায়রোর দক্ষিণে অবস্থান এই কবরস্থানের।
কফিনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে পাওয়া গেছে অক্ষত মমি। অন্তত ৪০টি কফিনে সোনার প্রলেপও দেওয়া রয়েছে। আর কিছু কফিনের ভেতরে সোনার মূর্তিও রয়েছে বলে জানা গেছে। খবর- আল জাজিরা।
আপাতত গবেষণার জন্য কফিন ও মমিগুলোকে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
সানবিডি/নাজমুল/০৯:০৮/১৬.১১.২০২০