জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতি প্রাপ্ত ৬ অতিরিক্ত আইজিপি।
রোববার (১৫ নভেম্বর) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তারা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিরা হলেন, মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, এস এম রুহুল আমিন, মলিক ফখরুল ইসলাম, কামরুল আহসান, মাজহারুল ইসলাম ও খন্দকার গোলাম ফারুক।
সানবিডি/নাজমুল/০৯:২১/১৬.১১.২০২০