পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা দেশের দ্বিতীয় বৃহত্তর মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদের শেয়ারের লকইন করা হয়েছে তিন বছর। বিষয়টি সানবিডিকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: রেজাউল করিম।
কোম্পানি সূত্র মতে, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদের কাছে ২৫ লাখ ৮৭ হাজার ৫৭৫টি শেয়ার রয়েছে। এর আগে কোম্পানির কর্মকর্তা হিসেবে তার শেয়ার দুই বছর লকইন দেওয়া হয়েছিলো;যা আইনের পরিপন্থী। এখন আইন পরিপালন করে উল্লেখিত শেয়ারকে তিন বছরের জন্য লক রাখতে হবে বলে জানিয়েছে বিএসইসি ।
তিনি সানবিডিকে বলেন, আইন অনুযায়ী কোম্পানির কর্মকর্তাদের শেয়ার দুই বছর লকইন থাকে। রবির এমডি এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ রবির কর্মকর্তাদের তালিকায় নাম থাকায় তাকে প্রথমে দুই বছরের জন্য শেয়ার লক করা হয়। পরবর্তীতে যেহেতু তিনি স্পন্সর হিসেবে ২৫ লাখ ৮৭ হাজার ৫৭৫টি শেয়ার বা ১০ শতাংশ শেয়ার ধারন করেছে। সেহেতু আইন অনুযায়ী তার দুই বছরের জন্য লক করা শেয়ারকে এক বছর বাড়িয়ে তিন বছরের জন্য লক করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের আইপিও আবেদন শুরু হয়েছে গতকাল ১৭ নভেম্বর। যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। তবে এই আইপিওতে অংশ নিতে আগামী ৯ নভেম্বরের মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের বাজারমূল্যে ১ কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছে। ওই দিন যাদের হিসেবে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে এই টাকা বিনিয়োগ ছিলো; তারাই যোগ্য বলে বিবেচিত হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৪১তম নিয়মিত সভায় কোম্পানিরি আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটি অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ছাড়বে। এর মাধ্যমে কোম্পানির কর্মকর্তারা পাবেন ১৩৬ কোটি ৫০ হাজার ৯৩৪টি শেয়ার। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে। এই টাকা দিয়ে কোম্পানিটির নেটওয়ার্ক সম্প্রসারণ ও আইপিও বাবদ খরচ করা হবে।
৩১ ডিসেম্বর ২০১৯ সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২ টাকা ৬৪পয়সা।
রবির ইস্যু-ম্যানেজার হিসেবে কাজ করছে দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।