করোনাকালে যাত্রী সংকটের কারণে সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার পর আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে আবারও ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমানের ওয়েবাসাইটের নোটিশ বোর্ডে এ তথ্য জানানো হয়। তবে সপ্তাহে কয়টি ফ্লাইট পরিচালনা করা হবে এ বিষয়ে কিছু জানায়নি তারা।
এর আগে ৯ নভেম্বর যাত্রী সংকটের কারণে কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল বিমান।
সেসময় যাত্রীদের উদ্দেশ্যে বিমান জানিয়েছিল, ১২ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে বিমানের কলকাতা রুটের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
সানবিডি/এনজে/২:৪৬/১১.২২.২০২০