প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২২ নভেম্বর) বিকালে এ তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।
সচিব জানান, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে।
সানবিডি/নাজমুল/০৬:০৯/২২.১১.২০২০