শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
রাজবাড়ীতে প্রাইভেটকার চাপায় শিশুর মৃত্যু
প্রকাশিত - নভেম্বর ২৩, ২০২০ ১:৫৮ পিএম

রাজবাড়ীর বাগমারা এলাকায় প্রাইভেটকার চাপায় শরিফুল ইসলাম (৭) নামে এক শিশু মারা গেছে। আজ সোমবারবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরিফুল ইসলাম রাজবাড়ী কালুখালি উপজেলার চন্দনী ইউনিয়নের বাগমারা গ্রামের মোরশেদ মোল্লার ছেলে।
শরিফুল ইসলামের কাকা এরশাদ ইসলাম জানান, আজ সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পাড় হওয়ার সময় একটি প্রাইভেটকার শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলটি পাংশা হাইওয়ে থানার আওতাভুক্ত হওয়ায় এ ঘটনায় পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার সাথে জড়িত প্রাইভেট কারকে শনাক্ত করা যায়নি। শিশুটির মরাদেহ ময়লা তদন্তের জন্য রাজবাড়ী মর্গে রাখা হয়েছে এবং অপমৃত্যু হিসেবে থানায় একটি ডায়েরি করা হয়েছে।
সানবিডি/নাজমুল/০১:৫৮/২৩.১১.২০২০
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.